প্রধানমন্ত্রী তারেক রহমান এশিয়া জিরো এমিশন কমিউনিটি প্লাসের অনলাইন সম্মেলনে বক্তব্য রেখেছেন।
বুধবার ১৫ এপ্রিল বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ সম্মেলনে অংশ নেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
সম্মেলনে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সহ বিভিন্ন দেশের সরকারপ্রধানরা বক্তব্য প্রদান করেন। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, শ্রীলঙ্কা, ফিলিপাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম, তিমুর-লেস্তে, কোরিয়া প্রজাতন্ত্র, অস্ট্রেলিয়া, ব্রুনেই, কম্বোডিয়া এবং ইন্দোনেশিয়া। এ ছাড়া আন্তর্জাতিক জ্বালানি সংস্থা ও এশীয় উন্নয়ন ব্যাংক থেকে প্রতিনিধিরা অধিবেশনে যোগ দেন।
সম্মেলনটি জাপানের নেতৃত্বে আয়োজিত হয় এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে জিরো এমিশন ও জ্বালানি সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন:








