মঙ্গলবার

২১ এপ্রিল, ২০২৬ ৮ বৈশাখ, ১৪৩৩

গণহত্যা মামলার আসামি হচ্ছেন সাবেক আইজিপি মামুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৬ ১৬:৫৯

আপডেট: ১৫ এপ্রিল, ২০২৬ ১৭:০১

শেয়ার

গণহত্যা মামলার আসামি হচ্ছেন সাবেক আইজিপি মামুন
ছবি: সংগৃহীত

রাজধানীর শাপলা চত্বর হত্যাকাণ্ডসহ র‌্যাবে দায়িত্ব পালনকালে কথিত ক্রসফায়ার ঘটনায় করা একাধিক মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আসামি করা হচ্ছে।

বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগে সারা দেশে বিভিন্ন থানায় হওয়া মামলাগুলোর এজাহারের কপি ট্রাইব্যুনালে দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। ইতোমধ্যে প্রায় এক হাজার মামলার কপি তদন্ত সংস্থার কাছে জমা পড়েছে।

তিনি বলেন, তদন্ত কার্যক্রম জোরদার করতে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে এবং আগামী এক সপ্তাহের মধ্যে এই প্রক্রিয়ার বড় অংশ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড হয়। একই মামলায় আসামি থাকা ‘অ্যাপ্রুভার’ বা রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দেওয়ায় চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়।



banner close
banner close