মঙ্গলবার

১৪ এপ্রিল, ২০২৬ ১ বৈশাখ, ১৪৩৩

টাঙ্গাইলে কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২৬ ১২:৪৩

আপডেট: ১৪ এপ্রিল, ২০২৬ ১২:৪৪

শেয়ার

টাঙ্গাইলে কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ছবি বাংলা এডিশন

দেশের কৃষকদের জন্য ঘোষিত কৃষক কার্ড কর্মসূচির প্রি-পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার বেলা ১২টা ২০ মিনিটে টাঙ্গাইলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন। এর আগে সকালে সড়কপথে টাঙ্গাইলের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। যাত্রাপথে বিভিন্ন স্থানে অবস্থান নেওয়া সমর্থকদের প্রতি গাড়ি থেকেই শুভেচ্ছা জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট সূত্র জানায়, কৃষকদের জন্য সরকারি বিভিন্ন সুবিধা সহজলভ্য করা এবং তথ্যভিত্তিক সেবা নিশ্চিত করার লক্ষ্যেই কৃষক কার্ড চালু করা হচ্ছে। প্রাথমিকভাবে প্রি-পাইলটিং পর্যায়ে দেশের ২০ হাজারের বেশি কৃষকের মধ্যে এ কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই কার্ডের মাধ্যমে কৃষকদের পরিচিতি নিশ্চিত করার পাশাপাশি ভর্তুকি, প্রণোদনা ও অন্যান্য সহায়তা কার্যক্রম আরও স্বচ্ছ ও কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।

তবে কর্মসূচির বাস্তবায়ন ও পরিধি নিয়ে এখনো বিস্তারিত কোনো নীতিমালা প্রকাশ করা হয়নি। সংশ্লিষ্টরা জানান, প্রি-পাইলটিং কার্যক্রমের অভিজ্ঞতা বিশ্লেষণ করে পরবর্তীতে সারাদেশে পূর্ণাঙ্গভাবে এটি চালু করা হবে।



banner close
banner close