বৃহস্পতিবার

১৩ আগস্ট, ২০২৬ ২৮ শ্রাবণ, ১৪৩৩

ব্যয় সংকোচন: সরকারি সুবিধায় কাটছাঁট, ৯ নির্দেশনা জারি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৬ ১৭:৪৩

শেয়ার

ব্যয় সংকোচন: সরকারি সুবিধায় কাটছাঁট, ৯ নির্দেশনা জারি
ছবি সংগৃহীত

বৈশ্বিক অর্থনৈতিক চাপ ও মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব মোকাবিলায় সরকারি ব্যয় কমাতে একগুচ্ছ কঠোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে ৯ দফা নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

পরিপত্রটি ইতোমধ্যে সব সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। এর আগে ২ এপ্রিল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে ব্যয় সংকোচনের এ সিদ্ধান্তগুলো গৃহীত হয়।

পরিপত্রে উল্লেখিত প্রধান নির্দেশনাগুলো হলো:

সরকারি গাড়ির জন্য বরাদ্দ জ্বালানি ব্যবহার ৩০ শতাংশ কমাতে হবে

সরকারি কর্মকর্তাদের গাড়ি ক্রয়ে সুদমুক্ত ঋণ এবং সরকারি অর্থায়নে বিদেশ প্রশিক্ষণ বন্ধ

প্রশিক্ষণ ব্যয় ছাড়া অভ্যন্তরীণ প্রশিক্ষণ ব্যয় ৫০ শতাংশ কমানো

সভা-সেমিনারের আপ্যায়ন ব্যয় ৫০ শতাংশ এবং সম্মেলন ব্যয় ২০ শতাংশ হ্রাস

ভ্রমণ ব্যয় ৩০ শতাংশ কমানো

সরকারি খাতে গাড়ি, জলযান, আকাশযান ও কম্পিউটার ক্রয় পুরোপুরি বন্ধ

সরকারি অফিসে জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস ব্যবহার ৩০ শতাংশ কমানো

আবাসিক ভবনের সৌন্দর্যবর্ধন ব্যয় ২০ শতাংশ এবং অনাবাসিক ভবনে ৫০ শতাংশ কমানো

ভূমি অধিগ্রহণ ব্যয় সম্পূর্ণ বন্ধ রাখা

সরকারের সংশ্লিষ্টরা বলছেন, বৈশ্বিক অনিশ্চয়তা ও জ্বালানি ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে এই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, যাতে অর্থনৈতিক চাপ সামাল দিয়ে আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা যায়।



banner close
banner close