সুপ্রিম কোর্টের দুই আইনজীবী বিপ্লব কুমার ও ব্যারিস্টার সানাউল্লাহ সাগর দুর্নীতি দমন কমিশনে, সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ড. নূরজাহান বেগমসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আত্মসাৎ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তদন্ত করে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়ে একটি আবেদন করেছেন। আবেদনটি ১৩ এপ্রিল দুদক চেয়ারম্যান বরাবর দাখিল করা হয়।
আবেদনে বলা হয়, দেশে হামের প্রাদুর্ভাবে শতাধিক শিশুর মৃত্যু এবং টিকা ও সিরিঞ্জ সংকট নিয়ে তারা উদ্বিগ্ন। গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, এ সংকটের কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছে বলে দাবি করা হয়।
এছাড়া অভিযোগে বলা হয়েছে, এই ঘটনার দায় সাবেক প্রধান উপদেষ্টা ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার ওপর বর্তায় বলে বিভিন্ন মহলে মত দেয়া হচ্ছে, আর বর্তমান সরকারের পক্ষ থেকেও পূর্ববর্তী সময়ের অব্যবস্থাপনাকে দায়ী করা হচ্ছে।
আরও পড়ুন:








