বাংলাদেশে নতুন প্রধানমন্ত্রীর জন্য একটি আধুনিক ও উচ্চ নিরাপত্তাসম্পন্ন স্থায়ী বাসভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। আন্তর্জাতিক মান অনুসরণ করে বাসভবনের মাটির নিচে বাংকার ও টানেল রাখা হবে, যাতে যেকোনো জরুরি পরিস্থিতিতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা যায়।
আগের সরকারি বাসভবন গণভবন জাদুঘরে রূপান্তরিত হওয়ায় নতুন বাসভবনের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে।
বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবন থেকে কাজ পরিচালনা করছেন এবং রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা মূলত সরকারি অনুষ্ঠানে ব্যবহৃত হচ্ছে।
নতুন বাসভবনের জন্য মিন্টো রোড, হেয়ার রোড বা বেইলী রোড এলাকায় স্থান বিবেচনা করা হচ্ছে, যাতে সচিবালয়সহ গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াত সহজ হয়।
আরও পড়ুন:








