সোমবার

১৩ এপ্রিল, ২০২৬ ৩০ চৈত্র, ১৪৩২

বাংলাদেশিদের জন্য চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা চালু করছে ভারত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৬ ১৩:৩৯

শেয়ার

বাংলাদেশিদের জন্য চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা চালু করছে ভারত
ছবি সংগৃহীত

বাংলাদেশি নাগরিকদের জন্য চিকিৎসা ভিসার পাশাপাশি ব্যবসায়িক ভিসাও চালু করতে সম্মত হয়েছে ভারত। আগামী সপ্তাহ থেকেই এ ভিসা কার্যক্রম চালু হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। তিনি বলেন, দুই দেশের মধ্যে অনুষ্ঠিত বৈঠক ফলপ্রসূ হয়েছে এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।

হুমায়ুন কবির আরও বলেন, সদিচ্ছা থাকলে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আরও এগিয়ে নেওয়া সম্ভব। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং বিদ্যমান সমস্যাগুলোর সমাধান নিয়ে আলোচনা হয়েছে।

এ সময় তিনি জানান, পাইপলাইনের মাধ্যমে ডিজেল সরবরাহ করায় ভারতকে ধন্যবাদ জানানো হয়েছে।

এর আগে গত মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও উপদেষ্টা হুমায়ুন কবির তিন দিনের সফরে নয়াদিল্লি যান। সফরকালে তারা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর-এর সঙ্গে বৈঠক করেন এবং দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।



banner close
banner close