চলতি বছরের হজ ফ্লাইট ১৭ এপ্রিল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
ধর্মমন্ত্রী বলেন, ১৭ এপ্রিল রাতে প্রধানমন্ত্রী হজ ফ্লাইট উদ্বোধন করবেন। সভায় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন—কীভাবে হাজিদের খেদমত করতে হবে, কীভাবে আল্লাহর মেহমানদের খেদমত করতে হবে।,
মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, কোনো অন্যায়-অপরাধ, হাজিদের ওপর কোনো অবিচার সহ্য করা হবে না। প্রধানমন্ত্রী দু-এক দিনের মধ্যে হাজ ক্যাম্প পরিদর্শন করবেন।
এ ছাড়া জেট ফুলেয়ের দাম বাড়ার কারণে হজ ফ্লাইটে কোনো জটিলতা হবে না বলে আশা ব্যক্ত করেন ধর্মমন্ত্রী।
আরও পড়ুন:








