বৃহস্পতিবার

১৩ আগস্ট, ২০২৬ ২৮ শ্রাবণ, ১৪৩৩

তেজগাঁওয়ে ডিএমপির বিশেষ অভিযান, গ্রেপ্তার ৫১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৬ ০৮:৩৭

শেয়ার

তেজগাঁওয়ে ডিএমপির বিশেষ অভিযান, গ্রেপ্তার ৫১
ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁও এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৫১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।

অভিযানে গ্রেপ্তার ৫১ জন হলেন– মো. আ. রশিদ (৫৮), অন্তর মোল্লা (১৯), রাসেদ (৪০), মো. ইলিয়াস (৩০), মো. কামাল (৪৫), মো. মিরাজ হোসেন (২৬), মোছা. সেলিনা (৩০), মো. রাজন (২৪), হোসেন ইমাম (৪০), মো. সিরাজুল ইসলাম (২৫), নাসির উদ্দিন রিয়াদ (২৫), মিরাজ (২১), মো. জসিম (৩০), মো. চাঁন (২৪), ওসমান আমিন জয় (৩২), অমিত আহমেদ (২৫), মো. সজীব (২৪), মো. সজীব ওরফে হৃদয় (২৬), মো. শামীম তালুকদার ওরফে ছগির (৫০), মো. তন্ময় হাসান (২০), মো. সাগর (২২), মো. শামীম, মো. আলমগীর হোসেন ওরফে কোবরা আলমগীর, ফেকু আলম, মো. মাসুদ রানা ওরফে রনি (৩৫), মো. তামিম আহম্মেদ (১৯), মো. আশিক (১৯), মো. ফারুক (১৮), মো. জিসান (১৮), মো. সুজন শেখ (৩৫), মো. রায়হান (৪৫), মোহাম্মদ তানজিনুল ইসলাম (৩৫), মো. আরমান সরকার (২৭), মো. মনুসুর মিয়া (৩৭), মো. সামিদুর রহমান (৩০), মো. শাকিব (২০), মো. ইসমাইল (২০), মো. সামসুদ্দীন সবুজ (৪৩), মো. ইয়ার হোসেন ওরফে বেধুন (২৮), মো. শামীম (২১), মিলন মন্ডল (৩৩), শাহ আলম (২৮), মো. চাঁন বাদশা (২৫), মো. মুন্না (২৩), মো. রিয়ান মিয়া (২৫), মো. আশিক (৩০), মো. ফারুক হোসেন রকি (৩০), চাঁন মিয়া (২৭), মো. রাসেল শিকদার (৩২), মো. সাইদার সরদার (৬২) ও মো. ইমরান (৩৫)।

তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত (পরোয়ানাভুক্ত) আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত চিহ্নিত ব্যক্তিরা রয়েছেন। ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।



banner close
banner close