সোমবার

৭ সেপ্টেম্বর, ২০২৬ ২২ ভাদ্র, ১৪৩৩

আবু সাঈদ হত্যা মামলায় ৬ আসামিকে ট্রাইব্যুনালে হাজির, নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ এপ্রিল, ২০২৬ ১১:১৯

শেয়ার

আবু সাঈদ হত্যা মামলায় ৬ আসামিকে ট্রাইব্যুনালে হাজির, নিরাপত্তা জোরদার
ছবি সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় আজ মানবতাবিরোধী অপরাধের রায় ঘোষণা করা হবে। ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় প্রদান করবেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালেই কারাগার থেকে প্রিজনভ্যানে করে ছয় আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। হাজির করা আসামিরা হলেন: এএসআই আমির হোসেন, বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ।

মামলার সূত্রে জানা যায়, তদন্ত প্রতিবেদন দাখিল করা হয় ২০২৫ সালের ২৪ জুন। যাচাই-বাছাই শেষে ৩০ জুন প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে জমা দেয় এবং একই দিনে ৩০ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয় ৬ আগস্ট এবং ২৭ আগস্ট থেকে সাক্ষ্যগ্রহণের মাধ্যমে বিচার প্রক্রিয়া এগোয়। প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন শহীদ আবু সাঈদের বাবা মুকুল হোসেন।

সাক্ষ্যগ্রহণ শেষ হয় ১৩ জানুয়ারি। মামলায় মোট ২৫ জন সাক্ষী হাইকোর্টে সাক্ষ্য দিয়েছেন, যার মধ্যে ছিলেন জুলাই আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। যুক্তিতর্ক চলেছে ২০ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত। এরপর রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। ৫ মার্চ রায়ের তারিখ নির্ধারণ করা হয়।

রায় ঘোষণা উপলক্ষে ট্রাইব্যুনাল আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এলাকায় তৎপর রয়েছেন।