বৃহস্পতিবার

৯ এপ্রিল, ২০২৬ ২৫ চৈত্র, ১৪৩২

শহীদ হাদি হত্যা’র সাথে জড়িতদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু; সরকারকে ধন্যবাদ মঞ্চ-২৪’র

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ এপ্রিল, ২০২৬ ২২:০০

শেয়ার

শহীদ হাদি হত্যা’র সাথে জড়িতদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু; সরকারকে ধন্যবাদ মঞ্চ-২৪’র
ছবি: সংগৃহীত

হাদি হত্যা মামলার সাথে জড়িত আসামিদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে মঞ্চ ২৪। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, পূর্বে ঘোষিত ১৫ কার্যদিবসের আল্টিমেটামের মধ্যেই সরকার বিষয়টি আমলে নিয়ে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে।

মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী এক বিবৃতিতে বলেন,১৫ কার্যদিবসের আল্টিমেটাম ছিল আমাদের। আলহামদুলিল্লাহ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রচেষ্টায় এই সময়ের মধ্যেই সরকার কার্যকর উদ্যোগ নিয়েছে, যা প্রশংসনীয়।

তিনি আরও বলেন, হাদি হত্যার সাথে জড়িত আসামিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করা এখন সময়ের দাবি। সরকারের এই পদক্ষেপে বিচার প্রক্রিয়া ত্বরান্বিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মঞ্চ ২৪ মনে করে, এই উদ্যোগের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যকর পদক্ষেপ অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করে সংগঠনটি।



banner close
banner close