বৃহস্পতিবার

৯ এপ্রিল, ২০২৬ ২৫ চৈত্র, ১৪৩২

সংসদে পাস ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা আইন’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ এপ্রিল, ২০২৬ ১৭:১২

শেয়ার

সংসদে পাস ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা আইন’
ছবি সংগৃহীত

জাতীয় সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) অধ্যাদেশ, ২০২৬’ বিল পাস হয়েছে। বুধবার (৮ এপ্রিল) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ বিলটি উত্থাপন করলে তা সর্বসম্মত কণ্ঠভোটে অনুমোদন পায়।

নতুন এই আইনের ফলে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে দায়ের করা সব ধরনের দেওয়ানি ও ফৌজদারি মামলা প্রত্যাহারের পথ তৈরি হলো। নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে এসব মামলা ও আইনি কার্যক্রম বাতিল করা হবে।

আইনে আরও বলা হয়েছে, এই অভ্যুত্থানের সঙ্গে সম্পৃক্ত কোনো ব্যক্তির বিরুদ্ধে ভবিষ্যতে নতুন করে মামলা বা আইনি ব্যবস্থা নেওয়া যাবে না—এটি আইনগতভাবে নিষিদ্ধ হিসেবে বিবেচিত হবে।

এর আগে একই অধিবেশনে ‘সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী অধ্যাদেশ বিল-২০২৬’ও পাস হয়। সংশোধনের ফলে এখন সরকার কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পাশাপাশি রাজনৈতিক দল বা সংগঠনকেও সন্ত্রাসে সম্পৃক্ততার অভিযোগে নিষিদ্ধ করার ক্ষমতা পেল। এর মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার আইনি ভিত্তি নিশ্চিত হয়েছে।



banner close
banner close