ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন আগামী ১২ মে অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে ৮ এপ্রিল আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, তফসিল ঘোষণার দিনই মনোনয়নপত্র দাখিল, বাছাই ও প্রত্যাহারের বিস্তারিত সময়সূচি প্রকাশ করা হবে।
জাতীয় সংসদের সাধারণ ৩০০ আসনে নির্বাচিত রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত আসনের অনুপাত অনুযায়ী সংরক্ষিত ৫০টি নারী আসন বণ্টন করা হয়। গত ১২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনের ফলাফলের ভিত্তিতে দলগুলো তাদের নির্ধারিত আসনে প্রার্থী মনোনয়ন দেবে।
এই নির্বাচনে ভোটার হিসেবে অংশ নেন নির্বাচিত সংসদ সদস্যরা। ফলে একাধিক প্রার্থী না থাকলে সাধারণত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে থাকেন।
আরও পড়ুন:








