অস্ট্রেলিয়া সরকার বাংলাদেশি ইসলামি ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করেছে। স্থানীয় সময় রোববার (৫ এপ্রিল) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্তের ঘোষণা দেয়।
খবরে বলা হয়েছে, শায়খ আহমাদুল্লাহকে হিটলার প্রশংসা, ইহুদিবিদ্বেষী এবং উগ্রবাদী মন্তব্যের অভিযোগে ভিসা বাতিল করা হয়েছে। সিডনির বিমানবন্দর থেকে অস্ট্রেলিয়া ত্যাগের প্রস্তুতি নেওয়ার সময়ই এ ঘোষণা আসে। অস্ট্রেলিয়ার অভিবাসন বিষয়ক সহকারী মন্ত্রী ম্যাট থিসলেথওয়েট এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ইহুদিবিদ্বেষী বা ইসলামোফোবিক বক্তব্যকারীদের প্রতি অস্ট্রেলিয়া সরকারের কোনো সহনশীলতা নেই।
ডেইলি টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, শায়খ আহমাদুল্লাহ অতীতে ইহুদিদের ঘৃণ্য বলে উল্লেখ করেছেন এবং বিশ্বব্যাপী অস্থিরতার জন্য তাদের দায়ী করেছেন।
শায়খ আহমাদুল্লাহ অস্ট্রেলিয়ায় (আইপিডিসি)-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে ‘লিগ্যাসি অব ফেইথ’ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সফর করেছিলেন। মেলবোর্নে প্রথমে প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে ভিডিও বার্তা দেন। এরপর তার অংশগ্রহণের সূচি অনুযায়ী ৩ এপ্রিল মেলবোর্নের আল-তাকওয়া কলেজ, ৪ এপ্রিল সিডনির ডায়মন্ড ভেন্যু, ৬ এপ্রিল ক্যানবেরার ন্যাশনাল কনভেনশন সেন্টার, ১০ এপ্রিল অ্যাডিলেডের উডভিল টাউন হল এবং ১১ এপ্রিল পার্থে কর্মসূচিতে উপস্থিত হওয়ার কথা ছিল।
তবে এই সমস্ত অনুষ্ঠানে অংশ নেওয়ার আগেই অস্ট্রেলিয়া তাকে দেশে ত্যাগ করতে বাধ্য করেছে।
আরও পড়ুন:








