মঙ্গলবার

৬ অক্টোবর, ২০২৬ ২১ আশ্বিন, ১৪৩৩

কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ এপ্রিল, ২০২৬ ০৯:১৩

শেয়ার

কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন
ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। কমিটিকে আগামী ৭ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেল থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় শনিবার রাতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অপারেশনস ও মেইনটেন্যান্স বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসানকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছে।

এর আগে শনিবার দুপুর ১টা ১৩ মিনিটে কদমতলীর ওই গ্যাসলাইটার কারখানায় আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কাজ শুরু করে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট।

পরে আগুনের তীব্রতা বিবেচনায় একে একে ৭টি ইউনিট কাজে যোগ দেয়। ফায়ার সার্ভিসের এই সাত ইউনিটের সোয়া ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।

গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় মোট নিহত বেড়ে পৌঁছেছে ৬ জনে। এছাড়া আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও ২ জনকে।



আরও পড়ুন: