বৃহস্পতিবার

২ এপ্রিল, ২০২৬ ১৮ চৈত্র, ১৪৩২

বিএনপি চাইলেও ফ্যাসিস্ট হতে পারবে না: হাসিনুর রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ এপ্রিল, ২০২৬ ২৩:৫৬

শেয়ার

বিএনপি চাইলেও ফ্যাসিস্ট হতে পারবে না: হাসিনুর রহমান
ছবি: সংগৃহীত

এক ফেসবুক পোস্টে, মঞ্চ-২৪ এর প্রধান উপদেষ্টা কর্নেল (অব.) হাসিনুর রহমান বলেন, 'এবার সংসদীয় আলোচনা হওয়ার কথা শান্তিপূর্ণ, মধুচন্দ্রিমার মতো। তবে, যা হচ্ছে তা লজ্জাকর। এমনটা আমরা চাইনি। বিএনপি চাইলেও ফ্যাসিস্ট হতে পারবে না। চেষ্টাও করবেন না। এটা শহীদ জিয়া ও খালেদা জিয়ার স্বহস্তে সৃষ্টি করা দল।'

হাসিনুর আরো বলেন, 'সরকারী ও বিরোধী দল উভয়ই জাতীয়তাবাদী চেতনার, তথা দেশী। কেউ ভারতপ্রেমী নয়। সবাই শিক্ষিত ও মজলুম। অন্যভাবে বললে মজলুমের সংসদ। আমরা ধৈর্যহারা হয়ে ভীনদেশীদের হাততালি দিতে সুযোগ করে দিবো না।'

পোস্টে উল্লেখ করেন, 'আমরা আহত ও শহীদের (জুলাই) কথা চিন্তা করে কথা বলবো। মনে রাখতে হবে, ওদের জন্য আমরা মুক্ত ও স্বাধীন। আজ খালেদা জিয়াকে খুব প্রয়োজন মনে করছি।'



banner close
banner close