বুধবার

১ এপ্রিল, ২০২৬ ১৮ চৈত্র, ১৪৩২

ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দলের ওয়াকআউট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ এপ্রিল, ২০২৬ ১৯:০৬

শেয়ার

ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দলের ওয়াকআউট
ছবি সংগৃহীত

বুধবার (১ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন বিরোধী দলের সংসদ সদস্যরা অধিবেশন থেকে ওয়াকআউট করেছেন।

জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-সহ বিরোধী জোটের সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান নিয়ে সংসদে দীর্ঘ আলোচনার পর কোনো সিদ্ধান্ত না হওয়ায় প্রতিবাদ জানিয়ে অধিবেশন কক্ষ ত্যাগ করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন গত ১২ মার্চ শুরু হয়। প্রথম দিন রাষ্ট্রপতির ভাষণ প্রত্যাখ্যান করে বিরোধী দলীয় সদস্যরা ওয়াকআউট করেছিলেন। আজকের ঘটনাটি ওই অধিবেশনে কোনো নির্দিষ্ট বিষয়ে প্রথম প্রতিবাদস্বরূপ ওয়াকআউট।



banner close
banner close