এপ্রিল মাসের জন্য এলপিজি ও অটোগ্যাসের নতুন মূল্য বৃহস্পতিবার বিকেলে ঘোষণা করা হবে। রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন কার্যালয়ে বিকেল ৩টায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।
বিইআরসি জানায়, আন্তর্জাতিক বাজারে এলপিজির কাঁচামাল হিসেবে ব্যবহৃত সৌদি আরামকো ঘোষিত এপ্রিল মাসের কনট্রাক্ট প্রাইসের ভিত্তিতে দেশের বেসরকারি খাতে এলপিজির মূল্য সমন্বয় করা হবে। প্রতি মাসেই আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে এ মূল্য নির্ধারণ করা হয়ে থাকে।
এর আগে গত ২ মার্চ ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকায় অপরিবর্তিত রাখা হয়। একই সময়ে অটোগ্যাসের দাম প্রতি লিটারে ৩ পয়সা কমিয়ে ৬১ টাকা ৮৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।
সূত্র: বিইআরসি বিজ্ঞপ্তি।
আরও পড়ুন:








