বুধবার

৭ অক্টোবর, ২০২৬ ২১ আশ্বিন, ১৪৩৩

টাকা ছাপানো নয়, বিনিয়োগ বাড়ানোই প্রধান লক্ষ্য: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ এপ্রিল, ২০২৬ ১৩:৪৭

শেয়ার

টাকা ছাপানো নয়, বিনিয়োগ বাড়ানোই প্রধান লক্ষ্য: অর্থমন্ত্রী
ছবি সংগৃহীত

বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, সরকার ঋণনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে বিনিয়োগনির্ভর অর্থনীতিতে যেতে চায়।

অর্থমন্ত্রী বলেছেন, সরকার টাকা ছাপানোর পথে যাবে না। দেশি ও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করে কর্মসংস্থান সৃষ্টি করাই লক্ষ্য। তিনি উল্লেখ করেন, কর-জিডিপি অনুপাত ও জিডিপির আকার পরস্পর সম্পর্কিত। অর্থনীতিকে চাঙ্গা না করলে কর-জিডিপি অনুপাত বাড়ানো কঠিন।

অর্থমন্ত্রী জানান, এসব বিষয় মাথায় রেখে বাজেট প্রণয়ন করা হবে, যাতে বিনিয়োগকারীরা বাংলাদেশের ওপর আস্থা রাখতে পারেন। তিনি বলেন, নীতির দীর্ঘমেয়াদি ধারাবাহিকতা না থাকা বিনিয়োগকারীদের কাছে ভুল বার্তা পাঠায়।



আরও পড়ুন: