বুধবার

১ এপ্রিল, ২০২৬ ১৮ চৈত্র, ১৪৩২

হরমুজ প্রণালি পার হতে ৬ বাংলাদেশি জাহাজকে অনুমতি দিল ইরান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ এপ্রিল, ২০২৬ ১২:৫৭

শেয়ার

হরমুজ প্রণালি পার হতে ৬ বাংলাদেশি জাহাজকে অনুমতি দিল ইরান
ছবি সংগৃহীত

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে আটকে পড়া বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান। বুধবার ঢাকায় নিজ দূতাবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জলিল রহীমি জাহানাবাদী।

তিনি বলেন, ইরানের নিরাপত্তা কাউন্সিল বাংলাদেশের জাহাজগুলোকে প্রণালি অতিক্রমের অনুমোদন দিয়েছে এবং সেগুলো নিরাপদে ফেরত আনার জন্য ইরান ও বাংলাদেশ যৌথভাবে কাজ করছে।

রাষ্ট্রদূত আরও জানান, বাংলাদেশি নাবিকদের ফেরাতে সহায়তার জন্য বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন। তবে চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে বাংলাদেশের দেওয়া বিবৃতিতে ইরানের কিছু অসন্তোষ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তার মতে, উদ্বেগ প্রকাশের পাশাপাশি যুদ্ধের নিন্দা জানানো প্রয়োজন ছিল।

সংবাদ সম্মেলনে তিনি বাংলাদেশকে ‘ভ্রাতৃপ্রতিম দেশ’ হিসেবে উল্লেখ করে বলেন, কঠিন সময়ে একে অপরের পাশে থাকার প্রত্যাশা করে ইরান।



banner close
banner close