প্রবাসে কর্মসংস্থান প্রত্যাশী বাংলাদেশিদের ভাষাগত ও কারিগরি দক্ষতা উন্নয়নে প্রবাসী কল্যাণ ব্যাংক নতুন ঋণ কর্মসূচি চালু করেছে। এ কর্মসূচির আওতায় যোগ্য আবেদনকারীরা সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ সুবিধা পাবেন বলে ব্যাংক সূত্রে জানা গেছে।
ব্যাংক জানিয়েছে, বিদেশে ভাষাশিক্ষা ও বিশেষ দক্ষতা অর্জনে আগ্রহীদের সহজ শর্তে এই ঋণ দেওয়া হবে। ঋণের আওতায় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে সরাসরি টিউশন ফি প্রদান এবং বিদেশে অবস্থানকালে থাকা-খাওয়ার ব্যয় নির্বাহের জন্য অর্থ প্রেরণের সুযোগ থাকবে। বিশেষ করে দক্ষিণ কোরিয়া, জাপান, চীন এবং জার্মানিগামীদের জন্য এ সুবিধা প্রযোজ্য হবে।
ঋণ পেতে আবেদনকারীকে সংশ্লিষ্ট শাখার স্থানীয় বাসিন্দা হতে হবে এবং বয়স সর্বোচ্চ ৪০ বছর নির্ধারণ করা হয়েছে। আবেদনকারীর কাছে গন্তব্য দেশের স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানের অফার লেটার এবং ন্যূনতম মধ্যম পর্যায়ের ভাষা দক্ষতার সনদ থাকতে হবে। উদাহরণ হিসেবে জাপানের ক্ষেত্রে এন-৫ এবং দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রে টিওপিআইকে লেভেল ৩ সনদের কথা উল্লেখ করা হয়েছে।
আবেদনপত্রের সঙ্গে পাসপোর্ট সাইজ ছবি, জাতীয় পরিচয়পত্রের কপি, শিক্ষাগত যোগ্যতার সনদ এবং জামিনদার সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে।
ঋণের বার্ষিক সুদের হার ১১ শতাংশ নির্ধারণ করা হয়েছে এবং ঋণের মেয়াদ সর্বোচ্চ তিন বছর। অন্যান্য ফি ও চার্জ ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রযোজ্য হবে।
বিস্তারিত তথ্যের জন্য আগ্রহীদের নিকটস্থ শাখায় যোগাযোগ অথবা হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া ব্যাংকের ওয়েবসাইটেও www.pkb.gov.bd প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আরও পড়ুন:








