মঙ্গলবার

৩১ মার্চ, ২০২৬ ১৬ চৈত্র, ১৪৩২

সাবেক সিএমপি কমিশনার আব্দুল জলিল মন্ডল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ মার্চ, ২০২৬ ২২:৪৫

শেয়ার

সাবেক সিএমপি কমিশনার আব্দুল জলিল মন্ডল গ্রেপ্তার
ছবি সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) সাবেক চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার আব্দুল জলিল মন্ডলকে গ্রেপ্তার করেছে। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় রাজধানীর ধানমন্ডির নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি প্রধান ও অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলায় আব্দুল জলিল মন্ডলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তিনি ২০১৩ সালে শাপলা চত্বরে ঘটনায় দায়ের করা মামলার আসামি বলে ডিবি প্রধান উল্লেখ করেন।

আব্দুল জলিল মন্ডল ২০১৪ সালে চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার পদেও ছিলেন।



banner close
banner close