সোমবার

৩০ মার্চ, ২০২৬ ১৬ চৈত্র, ১৪৩২

মঙ্গলবার জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ মার্চ, ২০২৬ ২২:২১

শেয়ার

মঙ্গলবার জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা
ছবি সংগৃহীত

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় রেখে দেশে জ্বালানি তেলের নতুন মূল্যহার মঙ্গলবার ৩১ মার্চ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র ও যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী।

সোমবার সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

মনির হোসেন চৌধুরী জানান, ৩০ মার্চ পর্যন্ত সরকারের কাছে প্রায় ১ লাখ ৩৩ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে। এছাড়া এপ্রিল মাসে আরও প্রায় দেড় লাখ মেট্রিক টন ডিজেল দেশে আসার কথা রয়েছে। এতে আগামী মাসে জ্বালানি সংকটের আশঙ্কা নেই।

তিনি আরও জানান, দেশের মোট জ্বালানি চাহিদার প্রায় ৬৩ শতাংশই ডিজেল, যা প্রধানত কৃষি সেচ ও গণপরিবহনে ব্যবহৃত হয়। অকটেন ও পেট্রোলের ব্যবহার তুলনামূলকভাবে কম।

জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকার সাপ্তাহিক ছুটি বৃদ্ধি, অফিস সময় কমানো এবং অনলাইন ক্লাস চালুর মতো বিভিন্ন পদক্ষেপ বিবেচনা করছে বলেও তিনি উল্লেখ করেন।



banner close
banner close