বুধবার

৭ অক্টোবর, ২০২৬ ২১ আশ্বিন, ১৪৩৩

ইভ্যালি মালিকদম্পতির বিরুদ্ধে ৩১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ মার্চ, ২০২৬ ১৯:০১

শেয়ার

ইভ্যালি মালিকদম্পতির বিরুদ্ধে ৩১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা
ছবি সংগৃহীত

অনলাইনে পণ্য বিক্রির নামে গ্রাহক ও মার্চেন্টদের কাছ থেকে প্রায় ৩১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ইভ্যালি ডটকম লিমিটেডের মালিক মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাফরুল থানায় গত ২৯ মার্চ এই মামলাটি দায়ের করা হয়।

সোমবার (৩০ মার্চ) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তদন্তে দেখা গেছে, ২০১৮ সালের ১৬ ডিসেম্বর থেকে ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ইভ্যালি ডটকম নামের ই-কমার্স প্রতিষ্ঠানটির মাধ্যমে অসংখ্য গ্রাহকের কাছ থেকে পণ্য বিক্রির অর্ডার নিয়ে নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ না করে বিপুল অঙ্কের অর্থ সংগ্রহ করা হয়। পাশাপাশি বিভিন্ন মার্চেন্ট প্রতিষ্ঠান থেকে পণ্য কিনে মূল্য পরিশোধ না করেও অর্থ আত্মসাৎ করা হয়েছে।

আত্মসাৎকৃত অর্থ দিয়ে বিলাসবহুল গাড়ি ক্রয়, বিভিন্ন সম্পদ অর্জন এবং বিদেশ ভ্রমণসহ ভোগ-বিলাসে ব্যয় করেছেন বলে তদন্তে উঠে এসেছে। বারবার নতুন ডেলিভারি তারিখ দিয়ে আশ্বস্ত করা হলেও শেষ পর্যন্ত পণ্য সরবরাহ করা হয়নি, যা প্রতারণার শামিল বলে মনে করছে সংস্থাটি।

সিআইডি জানিয়েছে, এ ঘটনায় হাজার হাজার গ্রাহক ও মার্চেন্ট প্রতারিত হয়েছেন। আত্মসাৎকৃত অর্থের হদিস ও জড়িত সহযোগীদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।



আরও পড়ুন: