বুধবার

৭ অক্টোবর, ২০২৬ ২১ আশ্বিন, ১৪৩৩

প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিরোধীদলীয় নেতার সংক্ষিপ্ত সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ মার্চ, ২০২৬ ১৮:২৭

শেয়ার

প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিরোধীদলীয় নেতার সংক্ষিপ্ত সাক্ষাৎ
ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ সচিবালয়ের নিজ কার্যালয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান-এর সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেছেন। দুপুরে অনুষ্ঠিত এই সাক্ষাৎ প্রায় ২০ মিনিট স্থায়ী হয়।

এর আগে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ-এর সহধর্মিণী দিলার হাফিজের জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা পাশাপাশি নামাজ আদায় করেন। জানাজা শেষে সংসদ ভবনের দিকে যাওয়ার সময় বিরোধীদলীয় নেতা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করলে প্রধানমন্ত্রী তাকে নিজ কার্যালয়ে আমন্ত্রণ জানান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বৈঠকে দুই নেতা সংক্ষিপ্ত সময়ের জন্য মতবিনিময় করেন। সাক্ষাৎ শেষে বিরোধীদলীয় নেতা কার্যালয় ত্যাগ করেন এবং প্রধানমন্ত্রী তাকে কিছু দূর এগিয়ে দেন।

সূত্র: প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের দপ্তর।



আরও পড়ুন: