সোমবার

৩০ মার্চ, ২০২৬ ১৬ চৈত্র, ১৪৩২

গণভোট বাতিল হলে সংসদ আইনগত ঝুঁকিতে পড়বে: শিশির মনির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ মার্চ, ২০২৬ ১৫:০১

শেয়ার

গণভোট বাতিল হলে সংসদ আইনগত ঝুঁকিতে পড়বে: শিশির মনির
ছবি সংগৃহীত

গণভোট স্বয়ংক্রিয়ভাবে বাতিলের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জামায়াতের আইনজীবী ও কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য শিশির মনির। তিনি বলেন, গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদ আইনগত হুমকির মুখে পড়তে পারে।

সোমবার হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

শিশির মনির বলেন, নির্বাচন কমিশনের আইন অনুযায়ী ঘোষিত তফসিলের অধীনে অনুষ্ঠিত কোনো গণভোট বাতিল হলে তার প্রভাব সাধারণ নির্বাচনের ফলাফলেও পড়তে পারে। এতে নির্বাচিত সংসদের বৈধতা প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।

এ সময় তিনি গুম কমিশন, দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কার কমিশন এবং সুপ্রিমকোর্টের বিচারক নিয়োগ সংক্রান্ত অধ্যাদেশসহ প্রায় ২০টি অধ্যাদেশ বাতিলের প্রতিবাদ জানান।

এছাড়া তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের গঠিত জাতীয় ঐক্যমত কমিশনে ৩০টি বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ঐক্যমত হলেও সেসব বিষয়ে বিএনপি টালবাহানা করছে।



banner close
banner close