বৃহস্পতিবার

১৩ আগস্ট, ২০২৬ ২৯ শ্রাবণ, ১৪৩৩

প্রধানমন্ত্রী ক্রীড়াবিদদের জন্য ক্রীড়া কার্ড ও ভাতা কার্যক্রম উদ্বোধন করলেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ মার্চ, ২০২৬ ১২:০৬

শেয়ার

প্রধানমন্ত্রী ক্রীড়াবিদদের জন্য ক্রীড়া কার্ড ও ভাতা কার্যক্রম উদ্বোধন করলেন
ছবি সংগৃহীত

ক্রীড়াকে পেশা ও জীবিকার মাধ্যম হিসেবে গড়ে তোলার উদ্যোগে প্রথমবারের মতো সরকারি পর্যায়ে জাতীয় ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় আনা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এক অনুষ্ঠানের মাধ্যমে ক্রীড়া কার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন।

প্রথম পর্যায়ে ১২৯ জন ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড প্রদান করা হয়েছে। সরকারের লক্ষ্য ধাপে ধাপে ৫০০ জন ক্রীড়াবিদকে এই বেতন কাঠামোর আওতায় আনা। কার্যক্রমের এবারের প্রতিপাদ্য বিষয় ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা।

কার্ডপ্রাপ্ত ক্রীড়াবিদদের মধ্যে আর্চারি, বক্সিং, যোগা, জিমন্যাস্টিকস, সাঁতার, অ্যাথলেটিক্স, কারাতে, সেপাক টাকরো, ফুটসাল, কাবাডি, ভলিবল, ব্যাডমিন্টনসহ বিভিন্ন আন্তর্জাতিক ডিসিপ্লিনের খেলোয়াড় অন্তর্ভুক্ত। বিশেষভাবে আন্তর্জাতিক পর্যায়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করা প্যারা-অ্যাথলেটদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।

কার্ডপ্রাপ্ত ক্রীড়াবিদদের পারফরম্যান্স প্রতি চার মাস পরপর মূল্যায়ন করা হবে। পারফরম্যান্স বজায় থাকলে সুবিধা অব্যাহত থাকবে এবং পারফরম্যান্সে ঘাটতি দেখা দিলে তালিকা থেকে বাদ পড়তে হবে। বেতন পরিমাণ এখনও ঘোষণা করা হয়নি এবং এটি প্রধানমন্ত্রীর জন্য সংরক্ষিত রাখা হয়েছে।



banner close
banner close