রবিবার

২৯ মার্চ, ২০২৬ ১৫ চৈত্র, ১৪৩২

সারা বছর মৃত ভোটার বাদ দেওয়ার সিদ্ধান্ত ইসির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ মার্চ, ২০২৬ ১৯:৩৮

শেয়ার

সারা বছর মৃত ভোটার বাদ দেওয়ার সিদ্ধান্ত ইসির
ছবি সংগৃহীত

সারা বছরজুড়ে মৃত ব্যক্তিদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে কেবল ভোটার তালিকা হালনাগাদের সময়ই মৃত ভোটারদের নাম বাদ দেওয়া হতো।

ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক হুমায়ুন কবীরের সভাপতিত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বছরব্যাপী মৃত ভোটার বাদ দেওয়ার প্রক্রিয়া কার্যকর করতে প্রয়োজনীয় প্রস্তাব ও সুপারিশ নিয়ে আলোচনা করা হবে।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছিলেন, ইতোমধ্যে ২১ লাখ মৃত ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

ইসির সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩২ জন।



banner close
banner close