রবিবার

২৯ মার্চ, ২০২৬ ১৫ চৈত্র, ১৪৩২

রাতেই হতে পারে ১৩৩টি অধ্যাদেশের চূড়ান্ত সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ মার্চ, ২০২৬ ১৭:৪৭

শেয়ার

রাতেই হতে পারে ১৩৩টি অধ্যাদেশের চূড়ান্ত সিদ্ধান্ত
ছবি সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি হওয়া ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে রোববার রাতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

মন্ত্রী বলেন, এই অধ্যাদেশ যাচাই-বাছাই সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটির বৈঠক রাতেই অনুষ্ঠিত হবে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তও সেই বৈঠকের পর জানা যাবে। বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদীন জানান, ২৪টি অধ্যাদেশে এখনও সংসদে ঐকমত্য হয়নি, সেগুলো নিয়ে আলোচনা হবে।

প্রসঙ্গত, প্রায় ১৩ দিন বিরতির পর ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আবারও শুরু হয়েছে। বিকেল ৩টায় অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হয়। স্পিকারের অনুপস্থিতিতে বৈঠকটির সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঈদ ও অন্যান্য ছুটির পর কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অধিবেশন শুরু হয়। বৈঠকে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান উপস্থিত ছিলেন।



banner close
banner close