রবিবার

২৯ মার্চ, ২০২৬ ১৫ চৈত্র, ১৪৩২

সচিবালয়ে আকস্মিকভাবে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ মার্চ, ২০২৬ ১৩:৩৯

শেয়ার

সচিবালয়ে আকস্মিকভাবে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর
ছবি সংগৃহীত

রবিবার সকালে সচিবালয়ে যাওয়ার পথে বিভিন্ন মন্ত্রণালয় আকস্মিকভাবে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সপ্তাহের প্রথম কর্মদিবসে এই তদারকিতে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিস্ময় দেখা যায়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিদিনের মতো সকালেই সচিবালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। তবে এদিন গাড়ি থেকে নেমে সরাসরি নিজ দপ্তরে না গিয়ে প্রথমে সচিবালয়ের ৬ নম্বর ভবনে প্রবেশ করেন।

পরে তিনি হেঁটে ভবনটিতে অবস্থিত একাধিক মন্ত্রণালয় পরিদর্শন করেন। এ সময় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং গণপূর্ত মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলো ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী নিজ কার্যালয়ে ফিরে দিনের নিয়মিত কার্যক্রম শুরু করেন।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।



banner close
banner close