হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের কার্গো কম্পার্টমেন্টের টয়লেট প্যানেলের ভেতর থেকে ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার করেছে এভিয়েশন সিকিউরিটি (এভসেক) ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন ১৮ কেজি এবং বাজারমূল্য প্রায় ৩৮ কোটি টাকা।
শনিবার রাতে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৪৮ ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। আগে থেকেই থাকা গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা সংস্থা ও এভসেক সদস্যরা যৌথ অভিযান চালায়।
তল্লাশির এক পর্যায়ে ফ্লাইটটির কার্গো হোল্ডের টয়লেট প্যানেল খুলে কৌশলে লুকিয়ে রাখা সাদা কাপড়ে মোড়ানো স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণ বিমানবন্দর কাস্টমসে হস্তান্তর করা হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দরের নিরাপত্তা জোরদার এবং চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে।
আরও পড়ুন:








