রবিবার

২৯ মার্চ, ২০২৬ ১৫ চৈত্র, ১৪৩২

১৩ দিনের বিরতির পর বিকেলে পুনরায় সংসদ অধিবেশন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ মার্চ, ২০২৬ ১১:১৭

শেয়ার

১৩ দিনের বিরতির পর বিকেলে পুনরায় সংসদ অধিবেশন
ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ১৩ দিনের বিরতির পর রোববার (২৯ মার্চ) বিকেল ৩টায় পুনরায় শুরু হচ্ছে। গত ১২ মার্চ শুরু হওয়া অধিবেশন ঈদুল ফিতর ও অন্যান্য ছুটির কারণে ১৫ মার্চ মূলতবি করা হয়েছিল।

সংসদ ভবনের অধিবেশন কক্ষে বৈঠকে সভাপতিত্ব করবেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম জানান, অধিবেশনের তৃতীয় দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা হবে। এছাড়া মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব এবং জাতীয় জনগুরুত্বপূর্ণ নোটিশ উত্থাপন ও আলোচনার কর্মসূচি রয়েছে।

রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা অনুষ্ঠিত হবে, যাতে সরকারি ও বিরোধী দলের সদস্যরা অংশ নেবেন। সংসদের কার্য-উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী অধিবেশন চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।



banner close
banner close