দেশে জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে সরকার কঠোর অবস্থান নিয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, যেসব ব্যক্তি তেল অবৈধভাবে মজুত করার সুনির্দিষ্ট তথ্য দেবেন, তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করা হবে।
মন্ত্রণালয় জানিয়েছে, দেশে তেলের সরবরাহ ও মজুত পরিস্থিতি নজরদারিতে রাখতে প্রতিটি জেলায় ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। অবৈধ মজুতদারদের শনাক্ত ও দমন করতে সচেতন নাগরিকদের তথ্য ও পরামর্শ প্রদানের আহ্বান জানানো হয়েছে।
এদিকে, মাঠপর্যায়ে অভিযান শুরু হয়েছে। শুক্রবার চট্টগ্রামের পতেঙ্গায় ৩০টি ড্রামে আনুমানিক ৬ হাজার লিটার অবৈধ ডিজেল উদ্ধার করা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, তেল সরবরাহের শৃঙ্খলা বজায় রাখা, অবৈধ মজুত রোধ করা এবং জনস্বার্থে নিয়মিত নজরদারি চালানো হবে। সব তেল ডিপো, পেট্রলপাম্প ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা প্রশাসনের নিবিড় নজরদারির আওতায় রয়েছে।
আরও পড়ুন:








