স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে অন্য কোনো ঘটনার সঙ্গে মিলিয়ে দেখা যাবে না। শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, একাত্তর আগে, বাকি সব পরে। বিএনপি কারো অবদান অস্বীকার করে না। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে জানে ও শুনে এসেছে যে স্বাধীনতার ঘোষণা কালুরঘাট বেতারকেন্দ্র থেকে প্রচারিত হয়। ২৭ মার্চ তৎকালীন মেজর জিয়াউর রহমান প্রভিশনাল হেড অব দ্য স্টেট হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা দেন বলেও মন্তব্য করেন তিনি।
ছাত্র-জনতার অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের সবার অবদান সরকার স্বীকার করে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কারো বিজয় ছিনিয়ে নেওয়া হবে না। সবাই মিলে একাত্তরের ইতিহাসকে আগে সম্মান জানাতে হবে এবং এই ইতিহাসকে অন্য কোনো ঘটনার সঙ্গে মেলানো যাবে না।
আরও পড়ুন:








