শনিবার

২৮ মার্চ, ২০২৬ ১৩ চৈত্র, ১৪৩২

চট্টগ্রাম বন্দরে ১ লাখ ৯৩ হাজার টন এলএনজি আসছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৬ ১৭:২৮

শেয়ার

চট্টগ্রাম বন্দরে ১ লাখ ৯৩ হাজার টন এলএনজি আসছে
ছবি সংগৃহীত

পাঁচ দিনের ব্যবধানে প্রায় ১ লাখ ৯৩ হাজার টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি নিয়ে তিনটি জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়ছে। এর মধ্যে একটি ইতোমধ্যে বাংলাদেশের সমুদ্রসীমায় পৌঁছেছে এবং বাকি দুটি আগামী বুধবারের মধ্যে পৌঁছানোর কথা রয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, অস্ট্রেলিয়া থেকে ৬১ হাজার ৯৯৭ টন এলএনজি বহনকারী এইচএল পাফিন ট্যাংকারটি বৃহস্পতিবার কুতুবদিয়া উপকূলে পৌঁছেছে।

এ ছাড়া, ইন্দোনেশিয়া থেকে ৬১ হাজার টন এলএনজি বহনকারী নিউ ব্রেভ এবং যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৭০ হাজার টন এলএনজি বহনকারী সেলসিয়াস গ্যালাপাগোস নামের আরও দুটি জাহাজ নির্ধারিত সময় অনুযায়ী বুধবারের মধ্যে বন্দরে ভিড়বে।

ইউনি গ্লোবাল বিজনেস লিমিটেডের জ্যেষ্ঠ উপমহাব্যবস্থাপক মো. নুরুল আলম জানিয়েছেন, বর্তমান সূচি অনুযায়ী ট্যাংকার দুটি নির্ধারিত সময়ের মধ্যেই পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।



banner close
banner close