ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন আগামী এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন (ইসি) এ জন্য যাবতীয় প্রস্তুতি নিচ্ছে এবং শিগগিরই তফসিল ঘোষণা করতে পারে। রাজনৈতিক দলগুলোও তাদের মনোনীত নারীদের তালিকা প্রস্তুত করছে এবং তা ইসিতে জমা দেওয়া হবে।
নিয়ম অনুযায়ী সংসদ নির্বাচনে প্রতি ৬টি সাধারণ আসনের বিপরীতে একটি সংরক্ষিত নারী আসন বরাদ্দ থাকে। ত্রয়োদশ সংসদে বিএনপি এককভাবে ২০৯টি আসনে বিজয়ী হওয়ায় তারা এবার ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে ৩৫টি আসন পাবে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা একটি আসন এবং বাকিগুলো জামায়াত জোটের দলগুলো থেকে নির্বাচিত হবে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্যরাও এসব আসনের মধ্যে স্থান পাবেন।
নির্বাচনের ৯০ দিনের সাংবিধানিক বাধ্যবাধকতা অনুসারে ইসি তফসিল ঘোষণা করবে। সংসদ সচিবালয় ইতোমধ্যে ২৯৭ জন সংসদ সদস্যের তালিকা ইসিতে পাঠিয়েছে। বিজয়ী দল, জোটের তথ্য এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য পাওয়ার পর ভোটার তালিকা প্রকাশ ও তফসিল ঘোষণা করা হবে। সূত্র জানিয়েছে, আগামী সপ্তাহের যে কোনো বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
আরও পড়ুন:








