মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় এ সাক্ষাৎ সম্পন্ন হয়।
এর আগে ভোরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণের পরে তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন।
বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে, এবং বিউগলের করুণ সুরে শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদ সদস্য, তিন বাহিনীর প্রধান, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, কূটনীতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরবর্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান দলের সিনিয়র নেতাদের সঙ্গে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন এবং মন্ত্রিপরিষদের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণের পর মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার শান্তি ও দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সমাপন পর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমান স্মৃতিসৌধে উপস্থিত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য ও আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং স্মৃতিসৌধ পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
আরও পড়ুন:








