বৃহস্পতিবার

২৬ মার্চ, ২০২৬ ১২ চৈত্র, ১৪৩২

সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করার প্রত্যয় প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৬ ১৮:১১

শেয়ার

সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করার প্রত্যয় প্রধানমন্ত্রীর
ছবি সংগৃহীত

রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি বলেন, সশস্ত্র বাহিনী দেশের গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান এবং এর সক্ষমতা আরও বাড়ানো প্রয়োজন।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, তিনি সশস্ত্র বাহিনীর পরিবারের সদস্য হিসেবে এ বাহিনীর প্রতি তার বিশেষ দায়িত্ববোধ রয়েছে। দায়িত্বে নিয়োজিত সদস্যদের প্রতি সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখার কথাও তিনি তুলে ধরেন।

তিনি বলেন, সশস্ত্র বাহিনী যে উদ্দেশ্যে গঠিত হয়েছে, সেই লক্ষ্য সামনে রেখে সবাইকে দেশের স্বার্থে কাজ করতে হবে। এ সময় তিনি উপস্থিত সদস্যদের প্রতি শুভেচ্ছা জানান এবং তাদের সার্বিক মঙ্গল কামনা করেন।



banner close
banner close