তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর সংলগ্ন জাতীয় প্যারেড স্কয়ারে বৃহস্পতিবার বর্ণাঢ্য কুচকাওয়াজের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতার ৫৫তম বার্ষিকী উদযাপিত হয়েছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এতে উপস্থিত থেকে সালাম গ্রহণ করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান, তিন বাহিনীর প্রধান, মন্ত্রিপরিষদের সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ দেশি-বিদেশি অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে এবং নবম পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় এই কুচকাওয়াজের আয়োজন করা হয়।
২০০৮ সালের পর ১৮ বছর বিরতির পর এবার ২৬ মার্চের আনুষ্ঠানিকতায় এই প্রদর্শনী যুক্ত হয়। গত বছর অন্তর্বর্তী সরকারের সময় কুচকাওয়াজ বন্ধ থাকলেও ১৬ ডিসেম্বর বিজয় দিবসের আয়োজনে এটি ছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর স্বাধীনতা দিবসে জাঁকজমকপূর্ণ এ আয়োজনের জন্য রোজার শুরু থেকেই প্যারেড স্কয়ার মাঠে প্রস্তুতি নেওয়া হয়। মঙ্গলবার চূড়ান্ত রিহার্সেলের মাধ্যমে প্রস্তুতি সম্পন্ন করা হয়। এ আয়োজন উপভোগ করতে প্যারেড স্কয়ারে হাজারো মানুষ সমাগম হন।
আরও পড়ুন:








