রাজবাড়ীর দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে পদ্মা নদীতে বাসডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১১ জন নারী, আট শিশু ও চার পুরুষ। এখনো নিখোঁজ রয়েছেন কয়েকজন। নিখোঁজদের উদ্ধারে তল্লাশি অভিযান চালাচ্ছে উদ্ধারকারী দল।
বৃহস্পতিবার সকালে এ তথ্য জানিয়েছেন রাজবাড়ীর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাফিজুর রহমান। তিনি জানান, ইতোমধ্যে ২৪ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি দুইজনের মরদেহ পরিবারের সদস্যরা এলে তাদের কাছে হস্তান্তর করা হবে।
নিহত ব্যক্তিরা হলেন:
১. রেহেনা আক্তার (৬১), রাজবাড়ী পৌরসভা।
২. মর্জিনা খাতুন (৫৬), কুষ্টিয়া পৌরসভা।
৩. রাজীব বিশ্বাস (২৮), খাগড়বাড়ীয়া, কুষ্টিয়া সদর।
৪. জহুরা অন্তি (২৭), রাজবাড়ী পৌরসভা।
৫. কাজী সাইফ (৩০), রাজবাড়ী পৌরসভা।
৬. মর্জিনা আক্তার (৩২), ছোট ভাকলা, গোয়ালন্দ।
৭. ইস্রাফিল (৩), খোকসা, কুষ্টিয়া।
৮. সাফিয়া আক্তার রিন্থি (১২), ছোট ভাকলা, গোয়ালন্দ।
৯. ফাইজ শাহানূর (১১), কালুখালী, রাজবাড়ী।
১০. তাজবিদ (৭), রাজবাড়ী পৌরসভা।
১১. আরমান খান (৩১), বালিয়াকান্দি, রাজবাড়ী। (বাসচালক)
১২. নাজমিরা বা জেসমিন (৩০), কালুখালী, রাজবাড়ী।
১৩. লিমা আক্তার (২৬), রাজবাড়ী সদর।
১৪. জোস্ন্যা (৩৫), রাজবাড়ী সদর।
১৫. মুক্তা খানম (৩৮), কোটালীপাড়া, গোপালগঞ্জ।
১৬. নাছিমা (৪০), পার্বতীপুর, দিনাজপুর।
১৭. আয়েশা আক্তার সুমা (৩০), আশুলিয়া, ঢাকা।
১৮. সোহা আক্তার (১১), রাজবাড়ী পৌরসভা।
১৯. আয়েশা সিদ্দিকা (১৩), সমসপুর, খোকসা, কুষ্টিয়া।
২০. আরমান (৭ মাস), শৈলকুপা, ঝিনাইদহ।
২১. আব্দুর রহমান (৬), কালুখালী, রাজবাড়ী।
২২. সাবিত হাসান (৮), রাজবাড়ী সদর।
২৩. আহনাফ তাহমিদ খান (২৫), রাজবাড়ী সদর।
২৪. উজ্জ্বল, কালুখালী, রাজবাড়ী।
২৫. আসরাপুল, কালুখালী, রাজবাড়ী।
২৬. জাহাঙ্গীর, কালুখালী, রাজবাড়ী।
বুধবার বিকেল সোয়া পাঁচটার দিকে দৌলতদিয়ার তিন নম্বর পন্টুনে কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়।
আরও পড়ুন:








