বুধবার

৭ অক্টোবর, ২০২৬ ২২ আশ্বিন, ১৪৩৩

সৌদি আরবে মেয়াদোত্তীর্ণ ভিসাধারী বাংলাদেশিদের ১৮ এপ্রিলের মধ্যে দেশত্যাগের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৬ ০৯:১৭

শেয়ার

সৌদি আরবে মেয়াদোত্তীর্ণ ভিসাধারী বাংলাদেশিদের ১৮ এপ্রিলের মধ্যে দেশত্যাগের নির্দেশ
ছবি সংগৃহীত

সৌদি আরবে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও অবস্থানরত বাংলাদেশিদের আগামী ১৮ এপ্রিলের মধ্যে দেশটি ত্যাগ করতে নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (২৫ মার্চ) রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, রিয়াদ–এর প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিজিট, ওমরাহ ও ফাইনাল এক্সিট ভিসায় থাকা যেসব বাংলাদেশির ভিসার মেয়াদ গত ২৫ ফেব্রুয়ারি শেষ হয়েছে এবং তারা এখনো সৌদি আরব ত্যাগ করতে পারেননি, তাদের জন্য ১৮ এপ্রিল পর্যন্ত দেশ ছাড়ার সুযোগ দেওয়া হয়েছে।

বাংলাদেশ দূতাবাস, রিয়াদ জানায়, নির্ধারিত সময়ের মধ্যে যেকোনো দিন টিকিট সংগ্রহ করে সরাসরি বিমানবন্দরে উপস্থিত হলেই সৌদি আরব ত্যাগ করা যাবে। এই সময়ের মধ্যে ভিসার মেয়াদ বৃদ্ধি ছাড়াই এবং জরিমানা ব্যতীত দেশত্যাগ করা সম্ভব হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে দেশত্যাগ না করলে সংশ্লিষ্টদের আইনি জটিলতার মুখে পড়তে হতে পারে। তাই মেয়াদোত্তীর্ণ ভিজিট, ওমরাহ ও ফাইনাল এক্সিট ভিসাধারীদের নির্ধারিত সময়ের মধ্যে সৌদি আরব ত্যাগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।



আরও পড়ুন: