বুধবার

২৫ মার্চ, ২০২৬ ১১ চৈত্র, ১৪৩২

দৌলতদিয়ায় যাত্রীবাহী বাস পদ্মা নদীতে ডুবে ৪ নিহত, ১১ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ মার্চ, ২০২৬ ২২:০৩

শেয়ার

দৌলতদিয়ায় যাত্রীবাহী বাস পদ্মা নদীতে ডুবে ৪ নিহত, ১১ উদ্ধার
ছবি সংগৃহীত

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটে বুধবার (২৫ মার্চ) বিকেল সোয় ৫টার দিকে সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। বাসটিতে প্রায় ৪৫ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর ১১ যাত্রী সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হন। এখন পর্যন্ত ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, এদের মধ্যে দুইজন নারী এবং দুইজন পুরুষ।

বাস ফেরিতে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে বলে প্রত্যক্ষদর্শী, নৌ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে এবং নিখোঁজদের উদ্ধারে কাজ চলছে। দুর্ঘটনার সময় কিছু স্বজন উদ্ধারকারী জাহাজ হামজার দেরি হওয়ায় উত্তেজিত হয়েছিলেন।

রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, বাস ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় এবং নদীতে পড়ে। পাটুরিয়া ও আরিচা ঘাট থেকে আসা ডুবুরি দল উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, ঘটনাস্থলে উদ্ধারকারী ফেরি হামজা উদ্ধার কাজ করছে এবং নিখোঁজদের উদ্ধারে কার্যক্রম চলছে। জেলা পুলিশ, সেনাবাহিনী, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।



banner close
banner close