বুধবার

৭ অক্টোবর, ২০২৬ ২২ আশ্বিন, ১৪৩৩

বাজারে ফের ছাড় হচ্ছে শেখ মুজিবের ছবিযুক্ত সিলগালা নোট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ মার্চ, ২০২৬ ২০:২১

শেয়ার

বাজারে ফের ছাড় হচ্ছে শেখ মুজিবের ছবিযুক্ত সিলগালা নোট
ছবি সংগৃহীত

বর্তমান সরকারের নির্দেশনায় পুনরায় বাজারে ছাপানো হচ্ছে শেখ মুজিবুর রহমানের ছবিযুক্ত সিলগালা নোট। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, পুরোনো নোটগুলো বিনিময় ও বাজারে বিতরণের কাজ শুরু হয়েছে।

এর আগে জুলাই অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের সময় দেশব্যাপী কিছু জায়গায় শেখ মুজিবের ভাস্কর্য ভাঙা হয়েছিল। পরে অন্তর্বর্তী সরকার, ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে, বাজারে থাকা নোটগুলো সিলগালা করে নতুন ডিজাইনের নোট প্রচলন করেছিল।

নবনির্বাচিত সরকার নতুন নোট ছাপার পরিবর্তে পুরোনো নোট ব্যবহার করার সিদ্ধান্ত নেয়ার কারণে বাংলাদেশ ব্যাংক পুনরায় সিলগালা নোটগুলো বিতরণ করছে। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, নতুন ডিজাইনের নোটের চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বাজারে আগের ডিজাইনের নোট ছাড়া হচ্ছে।

সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, ২০২৫ সালের ঈদুল আযহার সময়ে পুরোনো নোট বিতরণ বন্ধ হয়েছিল। পরে বাংলাদেশ ব্যাংক থেকে সেগুলো পুনরায় সংগ্রহ করা হয়েছে এবং ধাপে ধাপে বাজারে ছাড়া হচ্ছে।



আরও পড়ুন: