বুধবার

২৫ মার্চ, ২০২৬ ১১ চৈত্র, ১৪৩২

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নতুন অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ মার্চ, ২০২৬ ১৪:৫৭

শেয়ার

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নতুন অ্যাটর্নি জেনারেল
ফাইল ছবি

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচিত সম্পাদক ও বাংলাদেশ বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলকে দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার দুপুরে আইন মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এ বিষয়ে আজই প্রজ্ঞাপন জারি হতে পারে।

প্রতিক্রিয়ায় কাজল সাংবাদিকদের বলেন, তিনি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পাওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছেন এবং সবার সহযোগিতায় দায়িত্ব যথাযথভাবে পালনের আশা প্রকাশ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার কাজল ১৯৯৬ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হন। আইন পেশার পাশাপাশি তিনি কিছু সময় সাংবাদিকতাও করেছেন। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এর আগে গত ২৭ ডিসেম্বর অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। পরবর্তীতে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে আইনমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।



banner close
banner close