বুধবার

৭ অক্টোবর, ২০২৬ ২২ আশ্বিন, ১৪৩৩

মানব পাচার মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ মার্চ, ২০২৬ ১৪:১৪

শেয়ার

মানব পাচার মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে
ছবি সংগৃহীত

ঢাকায় মানব পাচার মামলায় সাবেক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এর আগে সোমবার দিবাগত রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। ডিবির প্রধান ডিআইজি শফিকুল ইসলাম জানান, মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং সেগুলোর ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সাবেক এই সেনা কর্মকর্তা ২০০৭ সালের ‘ওয়ান-ইলেভেন’ পরবর্তী সময়ের ঘটনাপ্রবাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সে সময় তিনি সেনাবাহিনীর নবম ডিভিশনের জিওসি ছিলেন এবং কথিত দুর্নীতিবিরোধী কার্যক্রম পরিচালনাকারী জাতীয় সমন্বয় কমিটির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্যমতে, তার বিরুদ্ধে মানব পাচারসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। সংশ্লিষ্ট মামলাগুলোর তদন্ত চলমান রয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, সামরিক বাহিনী থেকে অবসরের পর তিনি রাজনীতিতে যুক্ত হন এবং জাতীয় পার্টির মনোনয়নে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।



আরও পড়ুন: