সোমবার

১১ মে, ২০২৬ ২৭ বৈশাখ, ১৪৩৩

ঈদের ছুটি শেষে আজ থেকে খুলছে অফিস-আদালত ও ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ মার্চ, ২০২৬ ০৮:০৪

শেয়ার

ঈদের ছুটি শেষে আজ থেকে খুলছে অফিস-আদালত ও ব্যাংক
ছবি সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি শেষে আজ (২৪ মার্চ) থেকে দেশের অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজারে স্বাভাবিক কার্যক্রম শুরু হচ্ছে।

রমজান মাসের বিশেষ সময়সূচি শেষ হওয়ায় ব্যাংকিং কার্যক্রমও আগের নিয়মে ফিরছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নতুন সময়সূচি অনুযায়ী, ব্যাংকের লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং অফিস সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

রমজান মাসে গ্রাহকদের সুবিধার্থে ব্যাংকিং সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছিল। সে সময় লেনদেন চলত সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত এবং অফিস সময় ছিল সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

এর আগে ১০ ফেব্রুয়ারি জারি করা এক সার্কুলারে বাংলাদেশ ব্যাংক জানিয়েছিল, রমজান শেষে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম আবার পূর্বের সময়সূচিতে ফিরে যাবে।

ঈদের দীর্ঘ ছুটি শেষে স্বাভাবিক কার্যক্রম শুরু হওয়ায় নগরজীবনেও আবার কর্মচাঞ্চল্য ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।



banner close
banner close