দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে টানা দুই দিন সরবরাহ বন্ধ থাকায় সাময়িক চাপ তৈরি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
সোমবার দুপুরে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব তথ্য জানান। তিনি বলেন, আগের বছরের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশি তেল আমদানি করা হচ্ছে এবং চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করা হচ্ছে।
এ সময় তিনি গ্রাহকদের অযথা আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান এবং প্রয়োজন অনুযায়ী তেল সংগ্রহের পরামর্শ দেন।
অন্যদিকে সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব জানিয়েছেন, পরিস্থিতি বিবেচনায় পাম্পকেন্দ্রিক নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং প্রয়োজন হলে তা আরও বাড়ানো হবে।
তিনি আরও বলেন, তেলের সংকটকে কেন্দ্র করে মূল্যবৃদ্ধির সম্ভাব্য অপচেষ্টা সরকার কার্যকরভাবে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে। ঈদের আগে যে ধরনের শঙ্কা তৈরি হয়েছিল, তা এখন কাটিয়ে ওঠা গেছে।
আরও পড়ুন:








