রবিবার

২২ মার্চ, ২০২৬ ৮ চৈত্র, ১৪৩২

সর্বশেষ
সিলেটের জৈন্তাপুর সীমান্ত থেকে চার শিশুসহ ১৮ বাংলাদেশি আটক ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধে তুরস্ক ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি পাচ্ছে ইইউতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি জানুয়ারিতে ২৫ শতাংশ কমেছে কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে কোনো স্থাপনা রাখা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের পারমাণবিক অস্ত্রভান্ডার ও স্যামসন অপশনের প্রেক্ষাপটে ইরান-ইসরায়েল সংঘাত ষড়যন্ত্রে দাঁড়িপাল্লা প্রতীক মূলধারায় আসতে পারেনি: রফিকুল ইসলাম খান সংবিধান সংশোধন জাতির দাবি: সিলেটে জামায়াত আমির ইরানের স্পিকার গালিবাফের হুঁশিয়ারি: জ্বালানি খাতে আঘাত এলে ধ্বংসাত্মক পাল্টা হামলা

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে কোনো স্থাপনা রাখা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ মার্চ, ২০২৬ ২১:৫১

শেয়ার

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে কোনো স্থাপনা রাখা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে কোনো স্থাপনা থাকবে না। নাজিরারটেক থেকে টেকনাফ পর্যন্ত প্রায় ১২০ কিলোমিটার দীর্ঘ সৈকতের এই অংশ থেকে অবৈধ ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ অভিযান চলমান রয়েছে। রোববার বিকেলে সৈকতের সুগন্ধা পয়েন্ট পরিদর্শনকালে তিনি এ কথা জানান।

এর আগে গত ৯ মার্চ কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এক সপ্তাহের মধ্যে সৈকতের বালিয়াড়িতে গড়ে ওঠা ভাসমান ও অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন। এ নির্দেশনার পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন সুগন্ধা ও কলাতলী পয়েন্টসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শতাধিক অবৈধ স্থাপনা অপসারণ করে। পরবর্তীতে এ সংখ্যা ৪০০-এরও বেশি হয়েছে এবং অনেক ব্যবসায়ী স্বেচ্ছায় স্থাপনা সরিয়ে নিয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পরিদর্শনকালে জানান, প্রকৃত ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। তিনি পর্যটন পুলিশ ও স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন যাতে উচ্ছেদকৃত এলাকায় পুনরায় দখল না হয় সে বিষয়ে কঠোর নজরদারি বজায় রাখা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক এ টি এম নুরুল বশর চৌধুরী, জেলা প্রশাসক মো. আ. মান্নান এবং পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান।

জেলা প্রশাসক মো. আ. মান্নান জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ অনুসারে সুগন্ধা পয়েন্টে স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পর্যায়ক্রমে পুরো ১২০ কিলোমিটার সৈকত থেকে সব অবৈধ স্থাপনা অপসারণ করা হবে।

এদিন দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেন।



banner close
banner close