সোমবার

১১ মে, ২০২৬ ২৭ বৈশাখ, ১৪৩৩

মার্চের ২২ দিনে চট্টগ্রাম বন্দরে ২৫ জাহাজে জ্বালানি খালাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ মার্চ, ২০২৬ ১৭:০৩

শেয়ার

মার্চের ২২ দিনে চট্টগ্রাম বন্দরে ২৫ জাহাজে জ্বালানি খালাস
ছবি সংগৃহীত

ইসরায়েল-যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও চট্টগ্রাম বন্দরে জ্বালানি খালাস কার্যক্রম স্বাভাবিক রয়েছে। মার্চের ১ তারিখ থেকে ২২ মার্চ পর্যন্ত ২২ দিনে বন্দরে মোট ২৫টি জাহাজ থেকে জ্বালানি খালাস করা হয়েছে।

রোববার বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম।

তিনি জানান, চলতি মাসে এখন পর্যন্ত ২৫টি জাহাজ থেকে জ্বালানি খালাস সম্পন্ন হয়েছে। বর্তমানে ওমান থেকে আগত একটি জাহাজে এলপিজি গ্যাস খালাস কার্যক্রম চলছে। একই সঙ্গে থাইল্যান্ড থেকে বেস অয়েল বহনকারী একটি জাহাজ বহির্নোঙরে খালাসের অপেক্ষায় রয়েছে।

বন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, বিক বরনহলম এবং মর্নিং জেন নামের দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরের পথে রয়েছে। জাহাজ দুটি ২৫ মার্চের মধ্যে বন্দরে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে ওমান থেকে আসা এলপিজি সেভান জাহাজে গ্যাস খালাস কার্যক্রম চলমান রয়েছে। অন্যদিকে থাইল্যান্ড থেকে বেস অয়েল নিয়ে আসা এবি অলিভিয়া জাহাজটি বহির্নোঙরের ব্রাভো পয়েন্টে অবস্থান করছে এবং খালাসের অপেক্ষায় রয়েছে।



banner close
banner close