শনিবার

২১ মার্চ, ২০২৬ ৭ চৈত্র, ১৪৩২

প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ মার্চ, ২০২৬ ১৪:১৭

শেয়ার

প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে দেশবাসীর সহযোগিতা কামনা করেছেন। তিনি জানিয়েছেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ পরিচালনায় সরকার কাজ করবে।

শনিবার ২১ মার্চ দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিশিষ্টজনদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র পরিচালনার লক্ষ্যে সরকার কাজ করছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। তিনি দেশবাসীর প্রতি ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান এবং ঈদের শুভেচ্ছা জানান।

এ সময় তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। অনুষ্ঠানে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান, মন্ত্রিসভার সদস্য ও সরকারের শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী।



banner close
banner close